পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন ড. মিজান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ এবং বিদেশে প্রথম বাংলাদেশি পাসপোর্টধারী উপাচার্য (দারু সালাম বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
একাডেমিক ও রাজনৈতিক জীবনের অধিকারী ড. মিজান নব্বইয়ের দশক থেকেই রাজপথের লড়াইয়ে তিনি সাহসী ও অগ্রণী সৈনিক হিসেবে সুপরিচিত। ২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুদৃষ্টি আকর্ষণ করে। এরই স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পদে আসীন করা হয়েছে।
নবনির্বাচিত সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি তার ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ভোরের আকাশ/আ.র