ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি পবিত্র ওমরাহ পালন শেষে আজ দেশে ফিরেছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
উল্লেখ্য, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৪ সেপ্টেম্বর চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।
ভোরের আকাশ/ইউএম