শিরোনাম
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকালি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা

শেখ হাসিনা কীভাবে ফিরবেন, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনা কীভাবে ফিরবেন, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: উপদেষ্টা
শেখ হাসিনা কীভাবে ফিরবেন, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: উপদেষ্টা

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শেখ হাসিনার দেশে ফেরা, যাতায়াতের মাধ্যম কিংবা এ-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, তার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমি আবারও বলছি, কথাগুলো আমরা কনফার্ম করতে চাই; হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এটা আমাদের সঙ্গে ভারতের আলোচনা।

তিনি বলেন, আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, তার সাঙ্গপাঙ্গসহ আপনার ওখানে (ভারত) রয়েছেন। শেখ হাসিনা শুধু অ্যাকিউসড না, কনভিক্টেড। তার উপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, বাংলাদেশ বিমানে আসবেন, না ওদের বিমানে আসবেন, না হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে- এই আলোচনা ভারতের সঙ্গে হবে।

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তার এক মুখপাত্র আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, রয়টার্স বলেছে, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা এবারই প্রথমবার দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছেন। হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।

আরও পড়ুন

সুস্থ ও শিক্ষিত শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

সৈয়দ মোজাম্মেল আলি নামে হাসিনার এ মুখপাত্র বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।

হাসিনার এ মুখপাত্র আরও বলেন, সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর, এখন সরকারের দায়িত্ব ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা।

ভোরের আকাশ/জেআ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাতথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শেয়ার করুন: