শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বছরই প্রথমবারের মতো প্রকাশনাটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাঁকে রাখা হয়েছে রাজনৈতিক বিভাগে।

সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস, ২০২৭’ শীর্ষক গ্রন্থে তাঁর পরিচিতি তুলে ধরা হয়েছে। প্রকাশনার ওয়েবসাইটের বাংলাদেশ অংশের তালিকাতেও তারেক রহমানের নামের পাশে ‘নিউ’ বা নতুন হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

গ্রন্থে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানকালে তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন বলেও তাঁর পরিচিতিতে উল্লেখ রয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। 

আরও পড়ুন

ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প

‘দ্য মুসলিম ৫০০’-এর শীর্ষ ৫০ ব্যক্তিত্বের নাম ক্রমানুসারে প্রকাশ করা হয়। তবে বাকি ব্যক্তিদের প্রভাবের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। তারেক রহমানকে রাজনৈতিক বিভাগে রাখা হলেও তাঁর নামের পাশে কোনো নির্দিষ্ট র‍্যাঙ্ক বা ক্রমিক অবস্থান দেওয়া হয়নি।

প্রকাশনাটির ভূমিকায় বলা হয়েছে, সামাজিক সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করে তালিকা তৈরি করা হয়। এতে কারও অন্তর্ভুক্তি তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন বোঝায় না। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাবের মাত্রা তুলে ধরাই এ প্রকাশনার উদ্দেশ্য।  

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: