সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে দূতাবাস

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ দূতাবাস।
সূত্র জানায়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট কাউকেই মামলার বিষয়ে কিছু জানানো হয়নি।
সৌদি গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবর প্রকাশ হওয়ার পর রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে অভিযুক্তদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার।
মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার দণ্ডিত ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ভোরের আকাশ/ এনউব