শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

খুলনা ব্যুরো

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এটি আধুনিক এক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জনগণের বিশেষ করে নারী ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে না পারলে নির্বাচন কার্যকর হবে না।

তিনি আরও বলেন, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নির্বাচন পূর্বকালেই অভিযান চলবে। যাতে কেউ কোনো ধরনের ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ বিঘ্নিত করতে না পারে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা রাতের আঁধারে নয়, দিনের আলোতেই সব কার্যক্রম সম্পন্ন করতে চাই। যেন দেশের জনগণ স্বচ্ছভাবে দেখতে পারে, নির্বাচন কতটা নিরপেক্ষভাবে হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, যদি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যর্থ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে।

সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইসি নাসির উদ্দিন।

ভোরের আকাশ/এসএইচ

এআইসিইসিনির্বাচন

শেয়ার করুন: