শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরুঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকআসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতিমেসিবিহীন প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হারচার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগে নতুন করে আরও ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। 

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগে নির্বাচিত ৩০০ জনের বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন ৫০ জনকে বাছাই করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত কর্মীরা দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এই নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি বা লটারির মাধ্যমে প্রথম ধাপে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়।

তবে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন উপস্থিত হননি। ফলে শূন্য থাকা সুযোগ পূরণে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো আয়োজনটি বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে লাইভ সম্প্রচার দেখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

কোন পদে নিয়োগ দেওয়া হবে?

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে কাজ করতে হবে।

আরও পড়ুন

যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধ

প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।

বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ দিতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানই কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করবে।

ভোরের আকাশ/ইউএম

কর্মীমালয়েশিয়া

শেয়ার করুন: