শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কাতারে ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।একইসঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার কাতার রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।এ ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে— ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে।এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

সবশেষ, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে।

ভোরের আকাশ/জাআ

নিন্দাকাতারবাংলাদেশইসরায়েলি হামলা

শেয়ার করুন: