শিরোনাম
হরমুজের আকাশ থেকে মার্কিন গোয়েন্দা ড্রোন ‘হাইজ্যাক’বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবহরমুজের আকাশ থেকে মার্কিন গোয়েন্দা ড্রোন ‘হাইজ্যাক’বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব

শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ
শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কোনো সরকারি বাসা বা ফ্ল্যাট আংশিক বা সম্পূর্ণ সাবলেট অথবা ভাড়া দেওয়া থাকলে, আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) এর মধ্যে সেই ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে আবশ্যিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্দেশনা না মানলে সরকারি বাসার বরাদ্দ বাতিল করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা বা ফ্ল্যাটের বরাদ্দ প্রাপক এবং সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কতিপয় বরাদ্দ প্রাপক তাদের অনুকূলে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের এক রুম, দুই রুম বা পুরো ফ্ল্যাট বা বাসা অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’ এর পরিপন্থি। 

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে, বিধিমালা জারি

 ‘এমতাবস্থায়, সরকারি আবাসন পরিদপ্তরের অধীন কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দ প্রাপক কর্তৃক তার নামে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট বা ভাড়া না দেওয়ার অনুরোধ করা হলো।

যারা এরইমধ্যে সাবলেট বা ভাড়া দিয়েছেন তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান বা বসবাস করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের বেঁধে দেওয়া সময়সীমার পরে কোনো বাসায় সাবলেট বা ভাড়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দ প্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে উক্ত বিধিমালার বিধি ১৪ (৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দ প্রাপকের অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: