শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

তরঙ্গের মূল্য পরিশোধে সুদের বোঝা বাড়াচ্ছে অর্থ মন্ত্রণালয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নের অর্থ কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদ আরোপের শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে বিপাকে পড়েছেন দেশের মোবাইল অপারেটররা। ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের জন্য সুদ ছাড়া যেখানে ২১ হাজার ২৩৮ কোটি টাকা দিতে হবে, সেখানে কিস্তিতে পরিশোধ করলে সুদসহ মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ শুধু সুদ বাবদই গুনতে হবে প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকা।

গত ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ হিসাব ও শর্তের কথা জানানো হয়। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক করেছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

এদিকে মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা সোমবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা জানান, গত ২০ থেকে ২৫ বছর ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হলেও কখনো কিস্তির ওপর সুদ আরোপ করা হয়নি। এবার সুদ আরোপ করা হলে অনেক অপারেটর নতুন বিনিয়োগের বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে।

তিন ব্যান্ডের তরঙ্গ নবায়ন

৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ গত ১০ নভেম্বর শেষ হয়েছে। এখন ২০ বছর মেয়াদে এসব ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ পুনরায় নিলামের মাধ্যমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য গত মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি প্রস্তাব তৈরি করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাবে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের মূল্য ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২২৯ কোটি টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত দামে তরঙ্গ বরাদ্দ দেওয়া হলে মোবাইল অপারেটরদের কাছ থেকে সরকারের ২০ থেকে ২১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

কিস্তিতে পরিশোধে সুদ আরোপের শর্ত

অর্থ মন্ত্রণালয়ের শর্তে বলা হয়েছে, সরকার তরঙ্গের মূল্য এককালীন আদায়ে উৎসাহিত করছে। তবে বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে ১২টি কিস্তিতে ১০ বছর ৫ মাসে অর্থ পরিশোধের সুযোগ রাখার কথা বলা হয়েছিল।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের মধ্যে তরঙ্গের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা না হলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ দিতে হবে। বর্তমানে এ সুদের হার ৮ দশমিক ১১ শতাংশ।

এ ছাড়া তরঙ্গ নবায়নের শর্ত হিসেবে অপারেটরদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এ মর্মে সনদ জমা দিতে হবে।

সুদ বাবদ গুনতে হবে প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকা

অর্থ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মূল্য সুদ ছাড়া ২১ হাজার ২৩৮ কোটি টাকা। তবে কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদসহ মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ সুদ বাবদ অতিরিক্ত দিতে হবে প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকা।

হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তিতে অপারেটরদের প্রতিবার ১ হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে পরিশোধ করতে হবে। এরপর তৃতীয় কিস্তিতে সুদসহ দিতে হবে ৩ হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তিতে ৩ হাজার ৬১ কোটি টাকা। এভাবে কিস্তির অর্থ পরিশোধ করতে হবে। শেষ অর্থাৎ ১২তম কিস্তিতে ১০ বছর পর পরিশোধ করতে হবে ১ হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের এ শর্ত কার্যকর হলে তরঙ্গ নবায়নের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ফলে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে মোবাইল অপারেটরদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ভোরের আকাশ/জেআ

মোবাইল ফোনঅর্থ মন্ত্রণালয়

শেয়ার করুন: