শিরোনাম
রাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকএমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পাবেন: শিক্ষামন্ত্রীরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকএমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী

সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটি সভাপতি নাসের রহমান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মোঃ মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতেই আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।

বৈঠকে সর্বস্তরের বৈষম্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি দুর করে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থাপনা নির্মাণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হয়রানিমুক্ত ও জনবান্ধন ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় এনে সাবরেজিস্টারদের দৌরাত্ম রোধকল্পে ভূমি রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হয়।

অবৈধ দখলকারীদের অবস্থান নিশ্চিতকল্পে জেলা-ওয়ারী অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজা মূল্য নির্ধারণ এবং দীর্ঘদিন ধরে চলমান মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির পক্ষ থেকে একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মত অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং সিস্টেমে তথ্যের সমন্বিত কর্মপরিকল্পনা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

উপজেলা ও পৌর এলাকা এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ,  স্থাবর সম্পত্তির হস্তান্তর মূল্য বাজার মূল্যের সাথে যৌক্তিকীকরণসহ জমি হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন ফি এর পাশাপাশি গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হয়।

ভূমির মালিকানা সংক্রান্ত গুরুতর সামাজিক সংঘাতের নিরসন, ন্যায্য ও স্বচ্ছ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এবং ভূমি প্রশাসন প্রতিষ্ঠা, নাগরিকবান্ধব ভূমি সেবা সুদৃঢ় করার উদ্দেশ্যে বিদ্যমান প্রচলিত পদ্ধতির ভূমি প্রশাসন ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থায় রূপান্তরিত করার সুপারিশ করা হয়।

'বাংলাদেশ সার্ভে এন্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক ও স্থায়ী প্রশিক্ষণ একাডেমি স্থাপনের লক্ষ্যে খাসজমি নির্বাচনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের  সুপারিশ করা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

এছাড়া মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, এসি ল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালাল মুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব,  ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান,  মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: