শিরোনাম
স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটরস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাএক মাসে বিদেশে কার্ডে খরচ বেড়েছে ৫৪০ কোটি টাকাবাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রীসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমিরবিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩ হাজার বাস চালুর উদ্যোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মান বাড়ানো ও বায়ুদূষণ কমাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এসব বাস পরিচালনা করা হবে। পরে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বিআরটিসির মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদের নতুন ব্যবস্থার আওতায় আনতেও প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।

মন্ত্রী বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শুধু বাসের সংখ্যা বাড়ালেই হবে না, পরিচালন পদ্ধতিতেও কাঠামোগত পরিবর্তন আনতে হবে। প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে সমন্বিত, পরিকল্পিত ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস পরিচালনার বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। বর্তমানে বিভিন্ন রুটে বাস পরিচালনা, যাত্রী ওঠানো-নামানো ও ভাড়া আদায় নিয়ে নানা অভিযোগ রয়েছে। একই রুটে একাধিক পরিবহনের বাসের মধ্যে যাত্রী সংগ্রহের প্রতিযোগিতা, নির্ধারিত সময়সূচি না মানা এবং যত্রতত্র বাস থামানোর কারণে যানজট ও যাত্রীভোগান্তি বাড়ছে।

নতুন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে একটি নিয়মতান্ত্রিক গণপরিবহন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গ্রস-কস্ট মডেলে যেভাবে চলবে বাস

প্রস্তাবিত সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন। এ মডেলে প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।

এ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়া সরাসরি বাস অপারেটরের কাছে যাবে না। কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়া সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।

অর্থাৎ, বাসে কতজন যাত্রী উঠেছেন বা কত টাকা ভাড়া আদায় হয়েছে, তার পরিবর্তে নির্ধারিত সময়সূচি ও সেবার মান বজায় রেখে কত দূরত্ব বাস পরিচালনা করা হয়েছে, তার ভিত্তিতে অপারেটরের পাওনা নির্ধারিত হবে।

এ ধরনের ব্যবস্থায় যাত্রী সংগ্রহের জন্য বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়সূচি অনুসরণ, সেবার মান বজায় রাখা এবং বাস পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে। কেন্দ্রীয়ভাবে পুরো ব্যবস্থার তদারকির সুযোগও তৈরি হবে।

বৈদ্যুতিক বাসে গুরুত্ব

নতুন পরিকল্পনায় বৈদ্যুতিক বাস চালুর বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রচলিত জ্বালানিচালিত বাসের পরিবর্তে বিদ্যুৎচালিত বাস ব্যবহার করা হলে যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও স্থানীয় বায়ুদূষণ কমানোর সুযোগ তৈরি হবে।

পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বাসের মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। তবে এসব বাস কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও দক্ষ জনবল গড়ে তোলাও জরুরি।

রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভর করেন। কিন্তু বাসের অনিয়ন্ত্রিত চলাচল, যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও মানসম্মত যানবাহনের অভাব নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা, নির্ধারিত স্টপেজ ও সময়সূচি অনুসরণ এবং যাত্রীসেবায় পেশাদারত্ব প্রতিষ্ঠার বিষয়গুলো সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তবে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় অর্থায়ন, বাস সংগ্রহ, চার্জিং স্টেশন স্থাপন, রুট পুনর্বিন্যাস, অপারেটর নির্বাচন এবং বিদ্যমান পরিবহন মালিকদের নতুন ব্যবস্থায় যুক্ত করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

এ ছাড়া নতুন মডেলে ভাড়া নির্ধারণ, বাসের রক্ষণাবেক্ষণ ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাও জরুরি।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: