শিরোনাম
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক মতবিনিময় সভায় স্পষ্ট করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তাদের সব ধরনের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমই নয়, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে দলটির সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।

আরও পড়ুন

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে

ইয়াসের খান চৌধুরী বলেন, তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।

আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: