শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্বিবদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শ্যাডো এরিয়ার সামনে এবং বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি করে ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে বিজনেস ফ্যাকাল্টির সামনে নিক্ষেপ করা ককটেলটি ভবনের নিচে অবস্থানরত প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদ থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।

ভোরের আকাশ/ইউএম
 

বিস্ফোরণ

শেয়ার করুন: