শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ
বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রুটে ফ্লাইট আবার চালুর বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

আরও পড়ুন

বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে; এসব রুটে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইট ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: