শিরোনাম
ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই

বৃক্ষরোপণের সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপনের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের পরিবেশগত ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য করে রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

আজ রোববার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যাসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সভায় উপস্থিত হয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘পরিবেশ ও ইকোসিস্টেমের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাবিশ্বে জীবন ধারণের জন্য একমাত্র পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তাই কেবল যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা ও বিবেক চর্চা করে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর জন্য আমাদের কাজ করতে হবে।’

জলবায়ু সংকটের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে তৈরি কার্বন নিঃসরণে তাপমাত্রা বাড়ছে এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক এই সংকট কাটাতে সবুজায়ন ও বনায়নের কোনো বিকল্প নেই।  

তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ ও বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ করেছে, যার এ বছরের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।  

আরও পড়ুন

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে : প্রেস সচিব ছালেহ শিবলী

তিনি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ ভাবনায় সারা দেশে সবুজায়নের ব্যাপক প্রসারের জোর তাগিদ দেন। একইসঙ্গে এই সামাজিক আন্দোলন সফল করতে কৃষিবিদ সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।  

কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে নুরুল ইসলাম নয়ন এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভোরের আকাশ/এনএস

বৃক্ষরোপণসামাজিক আন্দোলনজহির উদ্দিন স্বপন

শেয়ার করুন: