শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলায় সরকারের নিন্দা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে দেখা গেছে— এরশাদ উল্লাহ সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিলেন না, তবে একটি গুলির আঘাতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

সরকার এই ফৌজদারি ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সরকারের অঙ্গীকার অটুট। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভয়ভীতির কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের শনাক্তে তল্লাশি অভিযান শুরু করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল, নেতা ও কর্মীদের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সঙ্গত পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সারা দেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।  

ভোরের আকাশ/এসএইচ

নিন্দাঅন্তর্বর্তীকালীন সরকারচট্টগ্রামহামলাবিএনপি প্রার্থী

শেয়ার করুন: