শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

গ্যাস বন্ধের কোনো ঘোষণা দেয়নি পেট্রোবাংলা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

প্রকৃত পরিস্থিতি তুলে ধরে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে।

এর ফলে বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে আগামী চার দিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।

পেট্রোবাংলার ভাষ্য, সরবরাহ কমে গেলেও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

আরও পড়ুন

‘ব্রেভ ফ্যামিলি ডে’তে উন্মোচিত হলো হ্যাপিলির স্বপ্নযাত্রা

দেশে দৈনিক গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ ও সংকট চলছে। বিশেষ করে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের একাংশ নিয়মিত গ্যাস সংকটে ভুগছেন। এর মধ্যে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ বা কার্যক্রম বন্ধ থাকলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও কমে যায়।

মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এ দুটি টার্মিনালের কোনো একটি বন্ধ থাকলে আমদানি করা গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়। সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এবারও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী কয়েক দিন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

ভোরের আকাশ/জেআ

পেট্রোবাংলাসামাজিক যোগাযোগমাধ্যম

শেয়ার করুন: