শিরোনাম
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

ই-রিকশা নিয়ে ৯ দফা প্রস্তাব দিল সংগ্রাম পরিষদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ই-রিকশা চলাচল নিয়ে সরকারের নতুন বিধিমালা সংশোধনের দাবি তুলেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনে দুই বছর সময়, চালকদের লাইসেন্সের ব্যবস্থা ও নিবন্ধন ফি কমানোসহ নয় দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব প্রস্তাবের কথা জানানো হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা আছে সংগঠনটির ঢাকা মহানগর শাখার।

ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচল করে। এসব যানবাহন একদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সাধারণ মানুষের সাশ্রয়ী বাহনে পরিণত হয়েছে। তবে গত ১৩ বছর ধরে এসব যানবাহনকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ, গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২২ সালের ৪ ও ২৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। এরপর গত ২৯ অক্টোবর সরকার ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ জারি করে। বিধিমালা প্রণয়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এতে বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রস্তাবগুলো হচ্ছে-

বিদ্যমান ই-রিকশার কাঠামো বুয়েট স্বীকৃত আদর্শ কাঠামোয় রূপান্তরে কমপক্ষে দুই বছর সময় দিতে হবে এবং বিধিমালাকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনতে হবে। চালকদের লাইসেন্স দেওয়ার বৈধ প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করে বিআরটিএকে যুক্ত করতে হবে এবং লার্নার ও লাইসেন্সের ফরম সংযোজন করতে হবে। নিবন্ধন ফি কমিয়ে দুই আসনের ই-রিকশার এককালীন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার আসনের ই-রিকশার এককালীন ফি ১০ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।  ই-রিকশার সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে চালকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিতে হবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থীদের পাশে ড্যাব নেতারা

এ ছাড়াও মহাসড়কের পাশে ই-রিকশার জন্য সাইডলেন তৈরি এবং কোন কোন সড়কে চলাচল করতে পারবে, তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে। চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করা যাবে না, বীমা বাধ্যতামূলক ও ব্যয়বহুল করা যাবে না এবং গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদনের ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করে স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে, যাতে সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসা তৈরি না হয়। ৯. সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালার প্রয়োগ কীভাবে হবে, তা স্পষ্ট করতে হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

ভোরের আকাশ/জেআ

ই-রিকশাব্যাটারিচালিত রিকশা

শেয়ার করুন: