শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিন জাতীয় নির্বাচনের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত ও সুপারিশ কমিটি গঠন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন জাতীয় নির্বাচনের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত ও সুপারিশ কমিটি গঠন
তিন জাতীয় নির্বাচনের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত ও সুপারিশ কমিটি গঠন

২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা নানা অভিযোগ খতিয়ে দেখতে এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন: শামীম আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব, কাজী মাহফুজুল হক (সুপণ), সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী , ড. মো. আব্দুল আলীম, নির্বাচন বিশ্লেষক ও গবেষক ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, জনগণের ভোটাধিকার খর্ব করে, প্রশাসন ও নির্বাচন কমিশনের সহায়তায় ক্ষমতাসীন দলকে বিজয়ী করার মতো কারচুপির ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে দেশে গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন এবং মৌলিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে।

এ প্রেক্ষাপটে, ভবিষ্যতে যাতে নির্বাচনপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়—সে লক্ষ্যে বিগত নির্বাচনগুলোর বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত করে করণীয় সম্পর্কে সুপারিশ দিতে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটি কী পরিমাণ সময়ের মধ্যে প্রতিবেদন দেবে বা কোন পদ্ধতিতে তদন্ত পরিচালিত হবে—তা পরবর্তী নির্দেশনায় জানানো হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

 

ভোরের আকাশ/হ.র

কমিটি গঠননির্বাচন

শেয়ার করুন: