শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বল্প সময়ে হৃদরোগ-স্তন ক্যানসার শনাক্তে পোর্টেবল এআই যন্ত্র আসছে দেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বল্প সময়ে হৃদরোগ-স্তন ক্যানসার শনাক্তে পোর্টেবল এআই যন্ত্র আসছে দেশে
স্বল্প সময়ে হৃদরোগ-স্তন ক্যানসার শনাক্তে পোর্টেবল এআই যন্ত্র আসছে দেশে

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সো ইমেজিং বাংলাদেশে চালু করতে যাচ্ছে পোর্টেবল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত আল্ট্রাসাউন্ড যন্ত্র। এটি হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যানসার, ফুসফুস ও থাইরয়েড জটিলতা এবং গর্ভাবস্থাজনিত সমস্যাসহ বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সক্ষম হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এক্সো ইমেজিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আকারাজু। বৈঠকে যন্ত্রটির বৈপ্লবিক দিক ও সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়।

ইউসুফ হক জানান, প্রাথমিকভাবে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে যন্ত্রটি সরবরাহ করা হবে, পরে গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। যন্ত্রটি পোর্টেবল ও ব্যবহারবান্ধব, ফলে দূরবর্তী এলাকাতেও উচ্চমানের রোগ নির্ণয় সেবা সরবরাহ সম্ভব হবে।

এক্সোর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ আকারাজু বলেন, এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশে এ প্রযুক্তি চালু হচ্ছে। বর্তমানে এটি কেবল যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হচ্ছে এবং মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রযুক্তিটি স্বাগত জানিয়ে বলেন, “স্বাস্থ্যসেবায় এআই বিস্ময়কর ভূমিকা রাখছে। রোগ নির্ণয়ের শুরুতে দ্রুত সেবা পৌঁছে দেওয়া যায়, যা রোগীর চাপ কমাবে।”

এক্সোর বোর্ড সদস্য ও ইন্টেল করপোরেশনের সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক বলেন, “বাংলাদেশের মতো দেশে এটি গেম চেঞ্জার। দীর্ঘস্থায়ী রোগ যেমন স্তন ক্যানসারের নিয়মিত স্ক্রিনিং সহজ হবে। এটি পরবর্তী প্রজন্মের স্টেথোস্কোপ, যা তাৎক্ষণিক এআই ভিত্তিক ডায়াগনস্টিক তথ্য দেবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

ভোরের আকাশ/হ.র

হৃদরোগক্যানসার

শেয়ার করুন: