শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

ইমরান খানের দুই বোন কারাগার থেকে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কোট লাখপাত কারাগার থেকে নুরিন খান ও উজমা খান মুক্তি পান। তাদের আইনজীবী ও ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।

আইনজীবী রানা মুদাসসার বাজানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় তাদের মুক্তি দেওয়া হয়। সরকার দুই বোনের বিরুদ্ধে জারি করা যৌথ আটকাদেশ প্রত্যাহার করায় তারা মুক্তি পেয়েছেন। তবে ইমরানের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন। পিটিআইও দুই বোনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে এক বিবৃতিতে দলটি বলেছে, এই মুক্তির মাধ্যমে ইমরান খানের পরিবারের ওপর চালানো দুর্ভোগের অবসান ঘটেনি। একই সঙ্গে পরিবারের সদস্যদের আর হয়রানি না করার আহ্বান জানিয়েছে দলটি।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। সরকারবিরোধী দাঙ্গার পর তার বিরুদ্ধে দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহ পর্যন্ত নানা অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। ৭৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা ও তার আইনজীবীরা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ইমরানের জনপ্রিয়তা কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব মামলা করা হয়েছে।

গত সেপ্টেম্বরে ইমরানের দল বিক্ষোভের ডাক দেওয়ার পর আলিমা, উজমা ও নুরিন খানকে গ্রেপ্তার করা হয়। সরকার ওই বিক্ষোভের ডাককে অবৈধ বলে আখ্যা দিয়েছিল। পরে তাদের ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। আইনজীবী মুদাসসার জানান, নুরিন ও উজমার যৌথ আটকাদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন তারা। শুনানির দিন ধার্য হওয়ার আগেই কর্তৃপক্ষ আটকাদেশ প্রত্যাহার করে দুই বোনকে মুক্তি দেয়। আলিমা খানের পৃথক আটকাদেশ প্রত্যাহারের জন্যও আইনজীবীরা চেষ্টা করছেন।

গত অক্টোবরে ইমরানের কারাবন্দি থাকা নিয়ে পাকিস্তানে অসন্তোষ বাড়ে। বিশেষ করে তার চিকিৎসা এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ নিয়ে উদ্বেগের মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হাজারো মানুষ বিক্ষোভ করেন। এ প্রদেশটি পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে চোখের পরীক্ষা ও চিকিৎসার জন্য ইমরান খানকে সাময়িকভাবে কারাগার থেকে বাইরে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

এর আগে গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে চিকিৎসার জন্য কোনো বেসামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সরকারি হাসপাতালে অল্প সময় রাখার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পীকার

ক্ষমতায় আসার সময় পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সমর্থন পেয়েছিলেন ইমরান খান। তবে গুরুত্বপূর্ণ নিয়োগ ও পররাষ্ট্রনীতি নিয়ে মতবিরোধের জেরে সামরিক নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি।

ইমরান প্রকাশ্যে অভিযোগ করেছেন, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ সামরিক নেতৃত্ব তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল। তবে দেশটির সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: