আজ সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আগমন ঘিরে সুরমা তীরে উৎসবমুখর পরিবেশ।
রাষ্ট্রপতি কার্যালয়ের সফরের সময়সূচি অনুযায়ী, শুরুতে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ ও বিশ্রাম শেষে হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বেলা সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে রাত ৮টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে, সফর নির্বিঘ্ন করতে তোরণ নির্মাণ, আলোকসজ্জার পাশাপাশি নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ইউএম