শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের নগর ও আঞ্চলিক উন্নয়নে চলমান একটি প্রকল্পের জন্য অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ (৯৫ মিলিয়ন) মার্কিন ডলার (শিরোনামে উল্লেখিত অঙ্কটির সঠিক হিসাব ৯.৫ কোটি ডলার) ঋণ অনুমোদন ও চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বব্যাংক।

রবিবার (১৫ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ পক্ষের হয়ে অর্থায়ন চুক্তিতে সই করেন।

বাংলাদেশের চলমান 'রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট' (আরইউটিডিপি) বাস্তবায়নে অতিরিক্ত ৯৫ কোটি ডলার অর্থায়ন দিয়েছে বিশ্বব্যাংক। ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করতে এ অর্থায়ন দেওয়া হয়েছে।

গত রবিবার (১৫ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ পক্ষের হয়ে অর্থায়ন চুক্তিতে সই করেন।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটিতে শুরুতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জরুরি প্রয়োজন মেটাতে মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার পরে জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদানে (সিইআরসি) স্থানান্তর করা হয়।

নতুন অনুমোদিত অর্থায়নের মাধ্যমে ওই অর্থের ঘাটতি পূরণ হবে। ফলে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী পরিকল্পিতভাবে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।

২০২৫ সালে শুরু হওয়া প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো নগর এলাকার মৌলিক সেবার মান উন্নয়ন, পৌর প্রশাসনের সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা জোরদার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আদায় বাড়ানো। এ ছাড়া পরিকল্পনা প্রণয়ন, ক্রয় কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে পৌরসভা এবং সিটি করপোরেশনগুলোর সক্ষমতা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।

অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে ৯ কোটি ২০ লাখ ডলার আসবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) 'স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন' থেকে। এ ঋণের বিপরীতে কোনো সুদ, সার্ভিস চার্জ বা কমিটমেন্ট ফি দিতে হবে না। এর পরিশোধের মেয়াদ ১২ বছর, যার মধ্যে ছয় বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময়।

আরও পড়ুন

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

অবশিষ্ট ৩০ লাখ ডলার আসবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে। এ অংশের ঋণের সুদের হার ১ দশমিক ৫ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

ইআরডি জানায়, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। অবকাঠামো, জ্বালানি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটির অব্যাহত সহায়তা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: