শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের যে কোনো দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা মিশনে গেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশের মিশনে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্রে আগুন দিলেন শ্রমিকরা

এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো নিয়েও বক্তব্য দেন হুমায়ূন কবির। তার অভিযোগ, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করবে সরকার।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: