শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে পুলিশের জন্য বডি ক্যামেরা আসবে: অর্থ উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত আগেই হয়েছিল। বডি ক্যামেরার সংখ্যা এখন কমিয়ে আনা হবে। সংসদ নির্বাচনের আগেই এসব বডি ক্যামেরা আসবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ ও ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো (৪০ হাজার) করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে সেটা কত কমবে, যখন প্রপোজালটা আসবে, তখন জানা যাবে।

তিনি বলেন, সব জায়গায় তো বডি ক্যামেরা দেওয়া সম্ভব নয়। এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। ছবি আসবে, অ্যাকশন নিতে হবে তো। এমতাবস্থায় বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে। আর সেনসিটিভ জিনিসগুলো তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কিনবেন।

তিনি আরও বলেন, অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে হবে, একটা স্বচ্ছ প্রক্রিয়ায় যেন প্রকিউরমেন্টটা হয়, আমরা সে বিষয়ে গুরুত্ব দিয়েছি।

কবে নাগাদ বডি ক্যামেরা কেনা হবে- জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, শিগগিরই। হয়ত আগামী সপ্তাহেই ক্রয় প্রস্তাব নিয়ে আসবে।

ভোরের আকাশ/এসএইচ

অর্থ উপদেষ্টাপুলিশনির্বাচনবডি ক্যামেরা

শেয়ার করুন: