সোমবার বসছে সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন বসার ক্ষেত্রে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। গত ১০ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মাথায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর এই অধিবেশন আহ্বান করেন।
এই সংক্ষিপ্ত অধিবেশনে ৫ থেকে ৬টি নতুন বিল উত্থাপন এবং সেগুলোর ওপর আলোচনা হতে পারে বলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন।
সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এই অধিবেশন চলতে পারে।
আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। এটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে।
ভোরের আকাশ/আ.র