শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাহিদ ইসলাম

হাসিনার অপরাধই আওয়ামী লীগের রাজনৈতিক অপরাধ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাসিনার অপরাধই আওয়ামী লীগের রাজনৈতিক অপরাধ: নাহিদ ইসলাম
হাসিনার অপরাধই আওয়ামী লীগের রাজনৈতিক অপরাধ: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অপরাধই দলীয়ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের প্রধান। রাজনৈতিকভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি জনগণ হত্যার সিদ্ধান্ত নেন। জনগণ প্রতিরোধ গড়ে তাকে উৎখাত করেছে। তাই এটি কেবল ব্যক্তিগত নয়, বরং দলীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনৈতিক অপরাধ।”

নাহিদ ইসলাম মনে করেন, দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনা উচিত। তার ভাষায়, “এই মামলা ব্যক্তি শেখ হাসিনাকে আসামি করে চললেও, প্রকৃতপক্ষে এটি রাজনৈতিক অপরাধ। ট্রাইব্যুনালের এখতিয়ার আছে দলীয় পর্যায়েও বিচার করার।”

মামলায় অভিযুক্ত অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। এর মধ্যে আবদুল্লাহ আল–মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়েছেন এবং আদালতে জবানবন্দি দিয়েছেন।

ভোরের আকাশ // হ.র

এনসিপিনাহিদ ইসলামআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআওয়ামী লীগ

শেয়ার করুন: