বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করলেন জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কার্যক্রমে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জেআ