শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরকে দেখতে গিয়ে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

ঢামেক প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নুরকে দেখতে গিয়ে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল
নুরকে দেখতে গিয়ে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওসিসি)-এ তিনি উপস্থিত হন।

নূরকে দেখে বের হওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন আসিফ নজরুল। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পুনরায় হাসপাতালে ঢুকে পড়েন। এসময় নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে সন্ধ্যার পর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ নিয়ন্ত্রণে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জ হয়। এতে নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।

প্রথমে আহতদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নূরকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভোরের আকাশ//হ.র

আসিফ নজরুলআইন উপদেষ্টাঢামেকনুরুল হক নুর

শেয়ার করুন: