শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। দেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‌‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

সরকার বিগত নয় মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে এবং সঠিক আইনের পথ ধরেই দেশ পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী

এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।

সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থার জায়গা ধরে রাখতে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী।

ভোরের আকাশ/ইউএম
 

মো. আসাদুজ্জামান

শেয়ার করুন: