শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

দেশের সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এসব কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করতে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে বন্ধ বা অকার্যকর হয়ে পড়া শিল্পকারখানাগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

আমদানি-রফতানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রফতানির তুলনায় বেশি। তবে এ ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার: আইনমন্ত্রী

এ ছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়েও কথা বলেন মন্ত্রী। প্রতিষ্ঠানটির সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: