শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

তথ্য কমিশনে সাত অভিযোগের শুনানি, নিষ্পত্তি ছয়টি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনে চাওয়া তথ্য না পাওয়ায় তথ্য কমিশনে দায়ের করা সাতটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ শুনানিতে ছয়টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি একটি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে কমিশন।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।

অভিযোগগুলোর মধ্যে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, প্রশাসনিক ও আর্থিক অনিয়মসংক্রান্ত তদন্ত প্রতিবেদন, গৃহীত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র ও আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয় উঠে আসে।

আরও পড়ুন

বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী

এ ছাড়া সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন, জ্যেষ্ঠতা ও দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা সেবার বিবরণসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা।

কমিশন অভিযোগগুলো পর্যালোচনা করে শুনানি গ্রহণের পর ছয়টি অভিযোগ নিষ্পত্তি করে। অপর অভিযোগটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: