শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসছে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসছে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসছে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন যে মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ও নাগরিক নিরাপত্তা জোরদার করতে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার। বর্তমানে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে ১৫টি স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ও দূর থেকে ছবি বড় করে দেখার সুবিধাযুক্ত ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এসব ক্যামেরার সংখ্যা কয়েক শতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই বিভিন্ন স্থানে ক্যামেরা বসানো হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষ ধরনের গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

এলাকার নিরাপত্তাব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করা হবে। পুলিশ ও ট্রাফিক বিভাগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।

তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখা হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকেও সমন্বিত নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ সমস্যা সমাধানে এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা করা হবে।

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সক্ষমতাও বাড়াতে হবে। মোহাম্মদপুর থানার এলাকা বিস্তৃত হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে পুলিশের সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। এলাকার বড় ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও মার্কেট কর্তৃপক্ষকেও নিরাপত্তাব্যবস্থায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

যানজট নিয়ন্ত্রণে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরের আই হসপিটাল-সংলগ্ন এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে আরও তিনটি আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ঢাকা-১৩ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। সলিমুল্লাহ রোড থেকে শিয়া মসজিদ, শম্পা মার্কেট থেকে স্কয়ার হাসপাতাল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিয়ন্ত্রণে এসব ক্যামেরা কাজে আসছে। অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিওর মাধ্যমে মামলা করার কার্যক্রমও চলছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে শুধু অপরাধীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, অপরাধের পেছনে থাকা সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। এ জন্য তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নতুন ব্যবসার সুযোগ তৈরি করা জরুরি। বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। বিজিএমইএ ও এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে। বসিলা পলিটেকনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগোচ্ছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: