শিরোনাম
গাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনমিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধযুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রীকঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজারআজ জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জনসাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তারফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষহত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনমিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধযুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রীকঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজারআজ জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জনসাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তারফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষহত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশ

আজ জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় যুব দিবস আজ রোববার (১ নভেম্বর)। এবার ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী। এ অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ২৯ অক্টোবর সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুন

ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ

এদিকে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাতীয় যুব দিবস উপলক্ষে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্যে মেলার দিনই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে।

ভোরের আকাশ/ইউএম
 

শেয়ার করুন: