শিরোনাম
৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনমিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধযুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনমিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধযুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকায় চলাচলরতদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

রবিবার (১ নভেম্বর) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আজকেও সকাল থেকে মিরপুর ১০, ১১, ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। তারা সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

আরও পড়ুন

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

এর আগে, শনিবার দুপুরের দিকে শ্রমিকেরা মিরপুর ১০ থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী থানাধীন এলাকায় পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে কারখানাটিতে ভাঙচুর চালান শ্রমিকেরা।

এ সময় তারা একটি বিপণিবিতানেও ভাঙচুর চালান। ওইদিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশীর আদর্শনগর এলাকার ২২ তলা পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

ভোরের আকাশ/ইউএম
 

মিরপুরপোশাক শ্রমিকঅবরোধ

শেয়ার করুন: