তিন বিষয়ে বাংলাদেশ-সিঙ্গাপুরের সমঝোতা স্মারক স্বাক্ষর

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম অধিবেশনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে তিনটি মূল বিষয়ে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদার, জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি৩১)-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং (মেলভিন ওং) এতে স্বাক্ষর করেন।মানচিত্র দেখুন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ, কার্বন অর্থায়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।মানচিত্র দেখুন
স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এ অংশীদারিত্বকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়। এ সহযোগিতা কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, জলবায়ু বিষয়ে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন এবং কার্যকর বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সমঝোতা স্মারকের আওতায় দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ হ্রাসমূলক প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।
এ উদ্যোগের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজারের বিকাশ, জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে দেশের টেকসই ও নিম্ন-কার্বন উন্নয়ন কার্যক্রম এবং জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনেও এ সহযোগিতা সহায়ক হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় সিওপি৩2 সম্মেলনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি বাস্তবায়ন (চুক্তি ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট) স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। এর মাধ্যমে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে।
ভোরের আকাশ/আ.র