শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইনস্টাগ্রামে রিলসে অটো স্ক্রল সুবিধা চালু

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনস্টাগ্রামে রিলসে অটো স্ক্রল সুবিধা চালু
ইনস্টাগ্রামে রিলসে অটো স্ক্রল সুবিধা চালু

রিলস দেখার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সুবিধার নাম অটো স্ক্রল। এর ফলে একটির পর একটি রিলস নিজে থেকেই চালু হবে, ব্যবহারকারীকে আর হাতে স্ক্রল করতে হবে না।

বর্তমানে সীমিত সংখ্যক আইফোন ব্যবহারকারী এ সুবিধা পাচ্ছেন। কোনো একটি রিল খুলে ডান পাশে থাকা তিন বিন্দুর অপশনে ক্লিক করলেই মিলবে অটো স্ক্রল চালুর বিকল্প। একবার সক্রিয় করলে ভিডিওগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, শিগগির অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই ফিচার ব্যবহার করতে পারবেন। শুধু রিলস নয়, ছবি ও লেখার পোস্টের ক্ষেত্রেও অটো স্ক্রল চালুর পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই সুবিধা রান্না, হাঁটা কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলেও ব্যবহারকারীদের ভিডিও দেখার সুযোগ করে দেবে। তবে এতে দীর্ঘ সময় ধরে অযথা ভিডিও দেখার প্রবণতা বেড়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

বর্তমানে টিকটকসহ অন্যান্য সামাজিক মাধ্যমের মতো ছোট ভিডিও উপভোগ আরও সহজ করতে ইনস্টাগ্রামও একই পথে এগোচ্ছে।

ভোরের আকাশ//হ.র

ইনস্টাগ্রামতথ্য প্রযুক্তি খাত

শেয়ার করুন: