শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার বিয়ের আসরে মানুষ নয়, বর-কনে দুজনই রোবট!

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে দুই রোবটের বিয়ে দেওয়া হয়েছে। বরের নাম বু সুনাইদাহ এবং কনের নাম মোজা। আতশবাজি, ঐতিহ্যবাহী সাজসজ্জা, বিয়ের পোশাক ও আপ্যায়ন—সব মিলিয়ে আয়োজনটি ছিল বাস্তব বিয়ের আদলেই।

উদ্যোক্তা ইউসুফ লুতাহ জানান, এই আয়োজনের উদ্দেশ্য শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা নয়; বরং রোবটিক্সকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলা।

তার ভাষায়, “আমরা দেখাতে চেয়েছি, রোবট কোনো দূরের বা জটিল বিষয় নয়। তারা এখন আমাদের জীবন ও ভবিষ্যতের অংশ হয়ে উঠছে।”

তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতি ও জাতীয় সংস্কৃতি যে পাশাপাশি এগিয়ে যেতে পারে, সেটিই এই আয়োজনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিশু ও পরিবারের কাছে রোবটকে আরও আপন করে তুলতে আরব আমিরাতের সংস্কৃতির সঙ্গে মিল রেখে রোবট দুটির নামও নির্বাচন করা হয়েছে।

লুতাহর মতে, এমন রোবট তৈরি করা হচ্ছে, যারা স্থানীয় ভাষায় কথা বলতে পারবে, সংস্কৃতিকে সম্মান করবে এবং জাতীয় মূল্যবোধ ধারণ করবে।

বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি রোবট বু সুনাইদাহ ও মোজা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বার্তা দিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের ধন্যবাদও জানিয়েছে।

আরও পড়ুন

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার ২০ রুপি

দুবাইয়ের এই অভিনব আয়োজন প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ের একটি নতুন উদাহরণ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

বিয়ের খাবাররোবট

শেয়ার করুন: