শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার মানুষের জন্য ‘ফ্রিজ’ বানাল জাপান, ১০ মিনিটেই শরীর ঠান্ডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে অনেকেই মজা করে বলেন, ‘ইচ্ছে করছে ফ্রিজে ঢুকে যাই!’ সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে জাপান। তীব্র গরম ও হিটস্ট্রোকের ঝুঁকি থেকে মানুষকে দ্রুত স্বস্তি দিতে দেশটিতে তৈরি হয়েছে মানুষের জন্য বিশেষ ‘কুলিং বক্স’ বা মানব-ফ্রিজ।

‘ডু হিয়েমন বক্স’ (Do Hiemon Box) নামের এই ডিভাইসটি দেখতে অনেকটা সাধারণ ফ্রিজের মতো হলেও এটি খাবার সংরক্ষণের জন্য নয়। বরং মাত্র ১০ মিনিটে শরীরের তাপমাত্রা কমিয়ে আরাম দিতে এটি তৈরি করা হয়েছে।

জাপানের ভেন্ডিং মেশিন নির্মাতা প্রতিষ্ঠান এসডিআরসি (SDRC) এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। কেবিনটির ভেতরের তাপমাত্রা সবসময় প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। পাশাপাশি ভেতরে থাকা বিশেষ চেয়ারে বসলে মাথা, ঘাড়, কাঁধ ও পিঠের দিকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, যা অল্প সময়েই শরীরকে শীতল করে।

নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, মাত্র ৫ মিনিটেই ব্যবহারকারী স্বস্তি অনুভব করতে পারেন, আর ১০ মিনিটে অতিরিক্ত গরম বা লু-জনিত ক্লান্তি অনেকটাই কমে যায়। অতিরিক্ত ঠান্ডার ঝুঁকি এড়াতে ডিভাইসটি ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

এ ছাড়া এটি সাধারণ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ খরচ করে এবং সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ব্যবহার করা যায়।

চলতি বছরের এপ্রিল থেকে জাপানে এই কুলিং বক্সের বিক্রি শুরু হয়েছে। ইতোমধ্যে একটি ইউনিট গুনমা প্রিফেকচারের মায়েবাশি সিটি হলে স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে এটি ব্যবহার করছেন। কারখানা, নির্মাণকাজ ও গুদামে কর্মরত শ্রমিকদের জন্য এটি বিশেষভাবে কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ আতিফ আসলাম

ডিভাইসটির দাম ১৫ লাখ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৩১ হাজার টাকা। বর্তমানে এটি মূলত বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তবে ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত হতে পারে।

ভোরের আকাশ/এনএ

 

ফ্রিজজাপান

শেয়ার করুন: