শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউটিউবে লাইভ স্ট্রিমে নতুন নিয়ম: ১৬ বছরের নিচে একা লাইভ নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউটিউবে লাইভ স্ট্রিমে নতুন নিয়ম: ১৬ বছরের নিচে একা লাইভ নয়
ইউটিউবে লাইভ স্ট্রিমে নতুন নিয়ম: ১৬ বছরের নিচে একা লাইভ নয়

ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কঠোর নীতিমালা চালু করতে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। আগামী ২২ জুলাই ২০২৫ থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, ১৬ বছরের নিচে কেউ একা লাইভে যেতে পারবে না।

পূর্বে ১৩-১৫ বছর বয়সীরা একা লাইভে আসতে পারলেও এখন তাদের জন্যও লাইভে প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ইউটিউব জানিয়েছে, নতুন নিয়মের উদ্দেশ্য অনলাইন নিরাপত্তা, সাইবারবুলিং প্রতিরোধ ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা।

নতুন নিয়ম অনুযায়ী:

  • ১৬ বছরের নিচে একা লাইভ স্ট্রিম নিষিদ্ধ
  • ১৩-১৫ বছর বয়সীদের লাইভে প্রাপ্তবয়স্ক অভিভাবকের সরাসরি উপস্থিতি প্রয়োজন
  • লাইভ চলাকালীন প্রাপ্তবয়স্ককে ক্যামেরার সামনে এবং স্ট্রিমের গুরুত্বপূর্ণ অংশে থাকতে হবে
  • প্রাপ্তবয়স্ক অভিভাবককে চ্যানেলের এডিটর, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে হবে

নিয়ম ভাঙলে কী হবে?

  • লাইভ চ্যাট ও সুপার চ্যাট ফিচার সাময়িকভাবে স্থগিত
  • বারবার নিয়ম লঙ্ঘন করলে চ্যানেল স্থায়ীভাবে বন্ধ হতে পারে
  • একাধিক চ্যানেল খুলে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে নীতিমালা লঙ্ঘনের আওতায় পড়বে
  • ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো স্ট্রিম সরিয়ে দেওয়া হলে ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে তা জানিয়ে দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে শিশু সুরক্ষা আইন কঠোর হওয়ায় ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম আগেভাগেই নিজেদের নীতিমালা আপডেট করছে। অনলাইনে শিশুদের মানসিক নিরাপত্তা এবং ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতেই এমন উদ্যোগ।

ভোরের আকাশ//হ.র

তথ্য প্রযুক্তি খাতইউটিউব

শেয়ার করুন: