শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চ্যাটজিপিটির পর এবার অ্যাপলের চমক, এআই প্রযুক্তিতে বড় পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চ্যাটজিপিটির পর এবার অ্যাপলের চমক, এআই প্রযুক্তিতে বড় পদক্ষেপ
চ্যাটজিপিটির পর এবার অ্যাপলের চমক, এআই প্রযুক্তিতে বড় পদক্ষেপ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে গুগল ও ওপেনএআই-এর মতো প্রতিষ্ঠানগুলো যখন এগিয়ে যাচ্ছে, তখন পিছিয়ে নেই অ্যাপলও। সাম্প্রতিক তথ্য বলছে, নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’-তে এআই প্রযুক্তি সংযোজনের পাশাপাশি, শক্তিশালী এআই কোম্পানি পারপ্লেক্সিটি অধিগ্রহণের কথাও ভাবছে মার্কিন টেক জায়ান্টটি।

এমন প্রেক্ষাপটে, শুক্রবার অ্যাপলের বিরুদ্ধে একটি মামলা করেছেন শেয়ারহোল্ডাররা। তাদের অভিযোগ, অ্যাপল ইচ্ছাকৃতভাবে সিরি-তে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের দীর্ঘ সময় নেওয়ার বিষয়টি গোপন রেখেছে। এতে করে আইফোনের বিক্রি হ্রাস পেয়েছে এবং কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এবার ক্ষতিপূরণের দাবিতে আইনি পথে হাঁটছেন।

এদিকে, ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপলের শীর্ষ কর্মকর্তারা এআই প্রযুক্তিনির্ভর কোম্পানি পারপ্লেক্সিটি অধিগ্রহণের বিষয়ে আলোচনা করছেন। যদিও পারপ্লেক্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এমন কোনো আলোচনা সম্পর্কে অবগত নয়।

প্রসঙ্গত, পারপ্লেক্সিটি এমন একটি অনুসন্ধান প্রযুক্তি তৈরি করেছে, যা মানুষের প্রশ্নের সহজ ও সরাসরি উত্তর দিতে সক্ষম—যা অনেকটা চ্যাটজিপিটি বা গুগলের মতোই। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১৪ বিলিয়ন ডলার বলে জানা গেছে। অ্যাপল যদি প্রতিষ্ঠানটি কিনে নেয়, তবে সেটি হবে কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ।

এর আগে মেটা (Meta) পারপ্লেক্সিটি কিনতে চেয়েছিল। পাশাপাশি তারা সম্প্রতি স্কেল এআই নামের একটি প্রতিষ্ঠানকে ১৪.৮ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিটের দায়িত্ব দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, অ্যাপল ভবিষ্যতে তাদের ইন্টারনেট ব্রাউজার সাফারি-তে এআই নির্ভর সার্চ ইঞ্জিন চালু করতে পারে, যা গুগলের সঙ্গে তাদের বর্তমান অংশীদারিত্বকে প্রভাবিত করতে পারে।

প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে এআই এখন সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই দৌড়ে অ্যাপলের এমন কৌশল তাদের নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।

ভোরের আকাশ//হ.র

তথ্য প্রযুক্তি খাত

শেয়ার করুন: