শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল? অভিযোগ জানাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল? অভিযোগ জানাবেন যেভাবে
হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল? অভিযোগ জানাবেন যেভাবে

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ বেড়েছে। অনেক গ্রাহকের দাবি, আগের মাসের তুলনায় চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্যভাবে না বাড়লেও বিল এসেছে কয়েকগুণ বেশি। এ পরিস্থিতিতে বিলে অসঙ্গতি মনে হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে সরকার।

অতিরিক্ত বিল এলে যা করবেন

প্রথমে বাসার ডিজিটাল বা প্রিপেইড মিটারের বর্তমান রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলে উল্লেখিত রিডিং মিলিয়ে দেখুন। কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে ফোন করে অভিযোগ জানান এবং একটি কমপ্লেইন আইডি সংগ্রহ করুন।

এরপরও সমস্যার সমাধান না হলে গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুন

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ক্ষতিপূরণ নিয়ে হাইকোর্টের রুল

যেসব নম্বরে অভিযোগ করবেন

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯
  • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
  • পল্লী বিদ্যুৎ (আরইবি): ১৬৮৯৯
  • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
  • নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
  • ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এসব হটলাইন সার্বক্ষণিক চালু রয়েছে। তাই বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি বা কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়লে বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

বিদ্যুৎ বিতরণঅভিযোগ

শেয়ার করুন: