শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপ কলে গুরুত্বপূর্ণ কথা সংরক্ষণ করবেন কীভাবে?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যমগুলোর একটি হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত কথোপকথন, অফিসের আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য প্রতিদিনই অসংখ্য মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। অনেক সময় প্রয়োজনীয় আলাপ সংরক্ষণ করার প্রয়োজন হয়। যদিও হোয়াটসঅ্যাপে সরাসরি কল রেকর্ড করার কোনো অফিসিয়াল সুবিধা নেই, তবে কিছু বিকল্প পদ্ধতির মাধ্যমে কল রেকর্ড করা যেতে পারে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। এজন্য স্ক্রিন রেকর্ডার চালু করে অডিও রেকর্ডিং অপশন সক্রিয় করতে হবে। এরপর কল শুরু করলে কথোপকথন রেকর্ড হবে এবং কল শেষ হওয়ার পর ফাইলটি গ্যালারিতে সংরক্ষিত থাকবে। তবে কিছু ডিভাইসে নিরাপত্তাজনিত কারণে ইন্টারনাল অডিও রেকর্ড না-ও হতে পারে। সেক্ষেত্রে স্পিকার মোড ব্যবহার করতে হতে পারে।

ফোনের নিজস্ব রেকর্ডিং সুবিধা কাজ না করলে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অ্যাপ ডাউনলোডের আগে রিভিউ, প্রাইভেসি পলিসি এবং প্রয়োজনীয় পারমিশন যাচাই করা জরুরি। কারণ কিছু অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন

ঘাসের ওপর খালি পায়ে হাঁটার যত উপকার

অন্যদিকে, অ্যাপলের কঠোর নিরাপত্তানীতির কারণে আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলক কঠিন। আইওএসে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো সুবিধা নেই। অনেক ব্যবহারকারী ম্যাকবুক বা অন্য ডিভাইসের সাহায্যে স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করে থাকেন, যদিও এতে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করা অনেক দেশে আইনগত ঝুঁকির কারণ হতে পারে। তাই কল রেকর্ড করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেয়া উচিত।

এছাড়া রেকর্ড করা ফাইলে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য থাকতে পারে। ফলে এসব ফাইল নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

স্মার্টফোনপ্রযুক্তি সংবাদকল রেকর্ডিংহোয়াটসঅ্যাপ কল রেকর্ড

শেয়ার করুন: