শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়ার সুযোগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই তথ্য আদান-প্রদান করা যায়। অডিও ও ভিডিও কলের সুবিধার কারণে ব্যবহারকারীদের কাছেও এটি বেশ জনপ্রিয়। এবার কলিং সুবিধায় নতুন পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদেরও অডিও ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এ সুবিধা চালু হলে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট না থাকলেও ওয়েব ব্রাউজারের একটি লিংকের মাধ্যমে কলে অংশ নেয়া যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের টেক্সট কথোপকথনে যুক্ত হওয়ার জন্য ‘গেস্ট চ্যাট’ সুবিধা রয়েছে। একই পদ্ধতিতে নতুন কল সুবিধাটি তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন

পা হারিয়েও ভিক্ষা করেননি, শ্রমে বাঁচতে চান আবু তাহের

এ সুবিধা ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে কলের লিংক তৈরি করে তা বার্তা, ই-মেইল বা অন্য মাধ্যমে পাঠাতে হবে। প্রাপক লিংকে প্রবেশ করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কলের পর্দা চালু হবে এবং সেখান থেকে কলে যুক্ত হওয়া যাবে।

কল চলাকালে নতুন অংশগ্রহণকারী যুক্ত বা কাউকে বাদ দেওয়া যাবে। অতিথিদের কলেও প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে সুবিধাটি নিয়ে এখনও কাজ চলছে। সবার জন্য কবে চালু হবে, তা জানায়নি হোয়াটসঅ্যাপ।

ভোরের আকাশ/জেআ

হোয়াটসঅ্যাপ

শেয়ার করুন: