শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেওয়ার নামে প্রতারণা থেকে সাবধান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি বরাদ্দ ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিনদের টার্গেট করে টাকা দাবি করছে চক্রটির সদস্যরা।

সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয়ে ফোন করে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চক্রটি। এ পরিস্থিতিতে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (১৮ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এক শ্রেণির অসাধু ব্যক্তি টেলিফোনে যোগাযোগ করছে। তারা সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানোর কথা বলে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা বা খরচ দাবি করছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়ার নামে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এ ধরনের কোনো অর্থ লেনদেনের নির্দেশনা প্রতিষ্ঠানটি দেয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ফোন করে টাকা দাবি করলে কোনো অবস্থাতেই অর্থ দেওয়া যাবে না। পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি দেওয়া থেকেও বিরত থাকতে হবে।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চায় জার্মানি

কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে অথবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়েও বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ভোরের আকাশ/জেআ

ইসলামিক ফাউন্ডেশন

শেয়ার করুন: