শিরোনাম
রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

আদর্শ সন্তান গঠনে ইসলামের গুরুত্বপূর্ণ ৮ শিক্ষা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একজন আদর্শ সন্তান কেবল পরিবারের সম্পদ নয়, বরং সমাজের জন্য রহমত। ইসলামে একজন নেককার বা আদর্শ সন্তানের বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলীর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআন ও সুন্নাহর আলোকে একজন আদর্শ সন্তানের ৮টি প্রধান বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো:

পিতামাতার প্রতি সর্বোচ্চ আনুগত্য
আদর্শ সন্তানের প্রধানতম বৈশিষ্ট্য হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তাদের জীবদ্দশায় যেমন সদয় আচরণ করা প্রয়োজন, তেমনি মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করা জরুরি।

রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটি ব্যতীত—সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেককার সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম)

আল্লাহর প্রতি অবিচল ভালোবাসা
ঈমানের মূল ভিত্তি হলো আল্লাহকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা। আদর্শ সন্তান তার জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে।’ (সুরা বাকারা, আয়াত: ১৬৫)

রাসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ
নিজের প্রাণ ও পরিবারের চেয়েও রাসুল (সা.)-কে বেশি ভালোবাসাই হলো প্রকৃত ঈমানদারের পরিচয়। আদর্শ সন্তান তার জীবনের প্রতিটি পদক্ষেপে সুন্নাহর প্রতিফলন ঘটায়।

ইবাদতে একনিষ্ঠতা
নিয়মিত নামাজ, রোজা, জাকাত ও সামর্থ্য অনুযায়ী হজ পালনের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করে। রিয়া বা লোকদেখানো ইবাদত থেকে সে সর্বদা নিজেকে দূরে রাখে।

সুদৃঢ় ঈমান ও আকিদা
আদর্শ সন্তান কেবল মুখে মুসলিম নয়, বরং অন্তরে আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল ও ভাগ্যের ভালো-মন্দের ওপর পূর্ণ বিশ্বাস পোষণ করে। এই বিশ্বাসই তাকে বিপথে যাওয়া থেকে রক্ষা করে।

উত্তম চরিত্রের অধিকারী হওয়া
সত্যবাদিতা, আমানতদারি ও নম্রতা হলো একজন নেককার সন্তানের ভূষণ। সে কোনোভাবেই মিথ্যা, প্রতিশ্রুতি ভঙ্গ বা খিয়ানতের মতো মুনাফিকের গুণাবলীতে লিপ্ত হয় না।

ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ
রাগ মানুষের বিবেককে গ্রাস করে। আদর্শ সন্তান রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেয় না।

আরও পড়ুন

ইরান পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলারের তহবিল গঠন

হাদিসে এসেছে, ‘প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি)

বিনয় ও অহংকারমুক্ত জীবন
অহংকার পতনের মূল। আদর্শ সন্তান সর্বদা বিনয়ী ও নম্র থাকে। কারণ রাসুল (সা.) সতর্ক করেছেন যে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।

ভোরের আকাশ/জেআ

ইসলামিক শিক্ষাধর্মীয় শিক্ষাসন্তান

শেয়ার করুন: