শিরোনাম
নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ হজযাত্রী, ছয় জনের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ৬ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। ৯২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ বুলেটিন প্রকাশ করা হয়েছে।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়া মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন যাত্রী রয়েছেন। এই যাত্রীরা মোট ৯২টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান। ফ্লাইটগুলো পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪০টি ফ্লাইট, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৪টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

এর আগে গত ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। বর্তমান সূচি অনুযায়ী, আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। এরপর ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। 
 

ভোরের আকাশ/আ.র

হজযাত্রা

শেয়ার করুন: