শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

ফিচার ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

৫৭২ - তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।

১৭৯১ - মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামানুসারে যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন, ডিসি।

১৮৫০ - ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।

১৮৮১ - আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।

১৯১৫ - বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।

১৯২০ - আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

১৯২৩ - প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।

১৯৩৯ - বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।

১৯৪৫ - চীন দখলকারী জাপানি বাহিনী আত্মসমর্পণ করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।

১৯৪৮ - পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৬০ - ভারত ও পাকিস্তানের মধ্যে "সিন্ধু নদ জল চুক্তি" স্বাক্ষর।

১৯৬৯ - কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।

১৯৭০ - একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়।

১৯৯১ - তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ - পিএলও বা প্যালেস্টইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।

২০০৫ - মিশরের প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা।

জন্ম

২১৪ - আউরেলিয়ান, রোমান সম্রাট।

৩৮৪ - হ্নোরিউস, রোমান সম্রাট।

১৭৩৭ - লুইগি গ্যালভানি, একজন ইতালীয় চিকিৎসক, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং দার্শনিক।

১৭৫৪ - উইলিয়াম ব্লিঘ, ইংরেজ অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর চতুর্থ গভর্নর।

১৮২৮ - ল্যেভ তল্‌স্তোয়, খ্যাতিমান রুশ লেখক ছিলেন।

১৮৫০ - ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।

১৮৭২ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল'এর প্রতিষ্ঠাত্রী।

১৮৭৮ - দ্বিজেন্দ্রনাথ মৈত্র প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।

১৮৮২ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।

১৮৯৯ - ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনি।

১৯০০ - জেমস হিল্টন, ইংরেজ উপন্যাসিক।

১৯১৫ - সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক।

১৯২০ - সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক।

১৯২১ - পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।

১৯২২ - হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি নোবেল পুরস্কার অর্জন করেন।

১৯২৩ - ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, হাঙ্গেরিয়ান-স্লোভাক-মার্কিন চিকিৎসক। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯২৩ - ক্লিফ রবার্টসন, একজন মার্কিন অভিনেতা।

১৯২৪ - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।

১৯২৬ - ইউসুফ কারযাভী, একজন মিসরীয় ইসলামি পণ্ডিত।

১৯৩৪ - নিকোলাস লিভারপুল, ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৪১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

১৯৪৯ - সুসিলো বামবাং ইয়ুধনো, ইন্দোনেশিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৬০ - হিউ গ্র্যান্ট, একজন ইংরেজ অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৬৬ - অ্যাডাম স্যান্ডলার, একজন আমেরিকান অভিনেতা, কৌতুক অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং গায়ক।

১৯৬৭ - অক্ষয় কুমার, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।

১৯৭৬ - এমা দ্য কোন, একজন ফরাসি সিনেমা অভিনেত্রী।

১৯৮০ - মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।

১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ - জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা।

১৯৮০ - মিশেল উইলিয়ামস, একজন মার্কিন অভিনেত্রী।

১৯৮৫ - লুকা মদরিচ, একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৮৭ - আফ্রোজ্যাক, একজন ওলন্দাজ ডিজে, রেকর্ড প্রযোজক এবং স্পিজকেনিসের রিমিক্সার।

১৯৮৭ - আহমেদ এলমোহামাদি, একজন মিসরীয় পেশাদার ফুটবলার।

১৯৮৭ - নিকোল অ্যানিস্টন, একজন আমেরিকান পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পী, মডেল, স্ট্রিপার এবং অভিনেত্রী।

১৯৮৮ - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।

১৯৮৮ - দানিয়ালো ডি'আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।

১৯৯১ - ওস্কার দোস সান্তোস জুনিয়র, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯১ - দানিলো পেরেইরা, বিসাউয়ান-পর্তুগিজ ফুটবলার

১৯৯৯ - অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।

মৃত্যু

১০৮৭ - প্রথম উইলিয়াম, ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।

১৪৩৮ - এডওয়ার্ড, পর্তুগালের রাজা।

১৪৮৭ - চ্যেংগুয়া, চীনের সম্রাট।

১৫৬৯ - পিটার ব্রুয়েগেল এল্ডার, ডাচ চিত্রশিল্পী।

১৮৯১ - জুলস গ্রেভয়, ফরাসি রাজনীতিবিদ ও চতুর্থ প্রেসিডেন্ট।

১৮৯৮ - স্টেফানে মালার্মের, ফরাসি কবি ও সমালোচক।

১৯০১ - অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯৩৯ - ইউ উত্তামা, বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর।

১৯৪১ - হান্স স্পেম্যান, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান করে প্রতিদিন।

১৯৬৩ -রাধাকুমুদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।

১৯৬৮ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।

১৯৭৬ - মাও সে তুং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা।

১৯৭৮ - অধ্যাপক বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়,বিশিষ্ট অর্থনীতিবিদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

১৯৮৪ - চেক সংগীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান

১৯৮৫ - পল জন ফ্লোরি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৮৯ - রাধারাণী দেবী, বাঙালি মহিলা কবি।

১৯৯৭ - বার্গেস মেরেডিথ, আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

২০০১ - আহমেদ শাহ মাসুদ, আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রধান বোরহান উদ্দীনের প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে পিটিয়ে জখম

২০১২ - ভার্গিজ কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।

২০১৪ - ফিরোজা বেগম, প্রথিতযশা নজরুলসংগীত শিল্পী ও সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সংগীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।

ভোরের আকাশ/এনএস

ইতিহাস

শেয়ার করুন: