শিরোনাম
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

৬ টেক্সটাইল মিলে অভিযান, ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা সুতা, কাপড় তৈরির কাঁচামাল ও রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করার অভিযোগে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক দল।

এসময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও সহযোগিতা করেন।
অভিযানে প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, কাপড় ও কেমিক্যালের পরিমাণের সঙ্গে কাস্টমসের অনলাইন হিসাবের তথ্যের বড় ধরনের গরমিল পাওয়া যায়।

যেসব প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে–

১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।
২. জাহিন নিটওয়্যার্স লিমিটেড, বন্দর: প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।
৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।
৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার: প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।
৫. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর: প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
৬. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।

বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্তে শুল্ক-কর ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারে। এসব কাঁচামাল কারখানায় উৎপাদনের কাজে ব্যবহার করার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, ছয়টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামালের একটি অংশ কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

কর্মকর্তারা জানান, অভিযানের সময় কোনো কোনো প্রতিষ্ঠানে হিসাবের তুলনায় কাঁচামাল কম পাওয়া গেছে। আবার কিছু প্রতিষ্ঠানে হিসাবের চেয়ে বেশি কাঁচামাল মজুত ছিল। এসব অসংগতি বন্ড সুবিধার অপব্যবহারের সন্দেহ তৈরি করেছে।

চলছে নথিপত্র যাচাই

অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। বর্তমানে এসব নথি যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন

আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রাথমিক হিসাবে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। তবে চূড়ান্ত তদন্ত শেষে এই টাকার পরিমাণ কম-বেশি হতে পারে।

তারা আরও জানান, বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম
 

শেয়ার করুন: